রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১৪:০৪

জেলার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১), মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস ও কুমিল্লার মুরাদনগর উপজেলার টংকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাব্বির মোটরসাইকেলে করে নবীনগর আসার পথে চারপারা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা রাব্বির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাব্বিরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী রাব্বি ও পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর