রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন ৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪, ১৪:২৬

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া দুইজনকে স্থায়ী করা হয়নি। এই দুইজনকে আরও ছয় মাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন:

১. মো. শওকত আলী চৌধুরী।
২. মো. আতাবুল্লাহ,।
৩. বিশ্বজিৎ দেবনাথ।
৪. জনাব মো. আলী রেজা।
৫. মো. বজলুর রহমান।
৬. কে, এম, ইমরুল কায়েশ।
৭. ফাহমিদা কাদের।
৮. মো. বশির উল্লাহ।
৯. এ, কে, এম, রবিউল হাসান।

স্থায়ী হননি নিম্নোক্ত দুই বিচারপতি:

১. মো. আমিনুল ইসলাম।
২. এস, এম, মাসুদ হোসেন দোলন।

স্থায়ী হওয়া ৯ জন বিচারপতিকে বিকেল সাড়ে ৩টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে ২০২২ সালের ৩১ জুলাই রাষ্ট্রপতি ৯৮ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে ২ বছরের জন্য ১১ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর