রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

হানিয়ার মৃত্যু বিশ্বকে একটু ভালো রাখবে: ইসরায়েলি মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪, ১১:৩৮

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন। হামাস এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বুধবার (৩১ জুলাই) আলাদা বিবৃতিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সময় হামাস ও ফিলিস্তিনের প্রতি তেহরানের সমর্থনের প্রশংসা করার কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনি নেতাকে হত্যা করা হয়।

ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিহাই ইলিয়াহু হানিয়াহের হত্যার প্রতিক্রিয়ায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, ‘এই নোংরামি থেকে বিশ্বকে পরিষ্কার করার এটিই সঠিক উপায়।

আর কোনো কাল্পনিক শান্তি বা আত্মসমর্পণ চুক্তি নয়, এই নশ্বরদের জন্য আর কোনো করুণা নেই।’

তিনি যোগ করেন, ‘লোহার হাত যেটি তাদের আঘাত করবে সেটিই শান্তি এবং একটু স্বস্তি আনবে। যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তিতে বসবাস করার আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়াহের মৃত্যু বিশ্বকে একটু ভালো করে তুলবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (৩১ জুলাই) তেহরানে গিয়েছিলেন হানিয়া। যে ভবনে তারা অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, সেখানে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর