রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বিএসএফ প্রধান নীতিন আগরওয়াল অপসারিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৬:২৭

ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক নীতিন আগরওয়াল ও স্পেশাল ডিজি (পশ্চিম) ওয়াইবি খুরানিয়াকে অপসারণ করা হয়েছে।

দেশটির সরকারের এ সিদ্ধান্তকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মন্ত্রিসভার নিয়োগ কমিটির জারি করা পৃথক আদেশে বলা হয়েছে, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এনডিটিভি লিখেছে, এই সিদ্ধান্তের পেছনে সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া বিএসএফ প্রধানের বিরুদ্ধে সমন্বয়ের অভাবসহ নানা অভিযোগ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বাহিনীর মধ্যে কমান্ড ও নিয়ন্ত্রণের অভাব এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবের কারণে তাকে অপসারণ করা হয়েছে।”

ওই কর্মকর্তা বলেন, “দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিঃসন্দেহে বাহিনীর প্রতি সরকারের তরফে একটি কড়া বার্তা।”

গত বছরের জুন মাসে বিএসএফ প্রধানের দায়িত্ব নেন আগরওয়াল। আর খুরানিয়া পাকিস্তান সীমান্তে এই বাহিনী গঠনের নেতৃত্ব দিয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর