রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কক্সবাজারে বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৬:৫৩

কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

তিনি জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বড় বাজারের মেসার্স জাইনুল স্টোর, হাসান স্টোর, আল আমিন বাণিজ্যালয়, মেসার্স বাদশা বাণিজ্যালয়কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেচা-কেনায় পাকা রশিদ পরিবীক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, এবং সে অনুযায়ী বিক্রি করা হচ্ছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বেচা-কেনা, ওজনে কারচুপি, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি ইত্যাদি বিষয়ে মনিটরিং এবং সতর্ক করা হয়েছে।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল দাস ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর