রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

যাত্রাবাড়ী থানার সামনে ও আশপাশে পড়ে আছে পাঁচ লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৩:০০

রাজধানীর যাত্রাবাড়ীর থানার সমানে ও আশপাশের এলাকায় পড়ে আছে পাঁচ লাশ।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে পড়ে আছে তিনজনের মরদেহ। এর মধ্যে দু’জনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।

এছাড়া একটি লাশ পড়ে আছে কাজলার পাড় এলাকার চান মিয়া রোডের মাথায়। আরেকটি লাশ পড়ে আছে থানার পশ্চিম দিকে সাজেদা ফিলিং স্টেশনের সামনে।

মরদেহগুলো দেখতে ভিড় করেছে শত শত মানুষ। থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের পর বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর