রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘ফাঁস দিয়ে আত্মহত্যা’

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৩:২২

সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩০) নামে এক হাজতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এ.এস.এম কামরুল হুদা জানান, পাপ্পু নামের এক হাজতি হেরোইন ও মারানারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন। শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমের ভেতরের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্যান্য কয়েদীরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসেন।

সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর