রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

মুজিবনগরে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৪:১১

মেহেরপুরের মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে উপজেলার তারানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম ওই গ্রামের আগবত আলীর ছেলে।

জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শুক্রবার (৯ আগস্ট) রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।

রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে তার বড় মেয়ে শুকতারা খাতুন বাথরুমে যেতে চাইলে তার মা তাকে নিয়ে বাইরে যেতে গেলে দেখেন বাইরে থেকে দরজা আটকানো। এ সময় তার মেয়ে বাবা বাবা করে চিৎকার করে ডাকলেও কোনো সাড়া দেয়নি আলমগীর। পরে দাদা আবগত আলীতে ফোন করে ডেকে নেয়। আলমগীরে বাবা আবগত আলী ও মা আকলিমা খাতুন ছেলের বাড়িতে এসে আলমগীরের ঘরে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

আর পাশের ঘরে আটকে থাকা পুত্রবধূ ও নাতি-নাতনি রুমের দরজা খুলে দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ হেফাজতে নেয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড, এখনি বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে। লাশ ময়ন্তাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর