রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের সচেতনতামূলক প্রচারাভিযান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৮:২৪

বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল নগরের চকবাজার এলাকার পেঁয়াজ পট্টি আড়তে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীরা।

এ সময় কেউ যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে লক্ষ্যে সচেতনতামূলক প্রচার চালান তারা।

পাশাপাশি বাজারে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, ক্রয়কৃত পণ্যের ভাউচার রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

পরে কেউ যদি অধিক লাভের আশায় বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে তবে তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে উপ-পরিচালক অপূর্ব অধিকারী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর