রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৩:৪০

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ হাস্যকর বলে জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত, এ ধরনের ধারণা একেবারেই মিথ্যা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এ বিষয়ে আপনার কি কোন মন্তব্য আছে?

এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত, এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর ভুল তথ্য দেখেছি। আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতাকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর