রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ক্রীড়া উপদেষ্টার পিএস আবুল হাসান, এপিএস মোয়াজ্জেম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৭:০৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব (পিএস) হিসেবে মো. আবুল হাসান ও সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

আবুল হাসানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আবুল হাসানকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।


জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোয়াজ্জেম হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিপ্রায় অনুযায়ী মো. মোয়াজ্জেম হোসেনকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

দুটি প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা। মো. আবুল হাসান এর আগে সেতু বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর