রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এমবাপ্পে-পরবর্তী যুগ বড় জয়ে শুরু পিএসজির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৩:৩৮

দীর্ঘদিন দলের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া কিলিয়ান এমবাপ্পে এই গ্রীষ্মে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতে জয় দিয়ে লিগ শুরু করেছে পিএসজি।

গতকাল (১৬ আগস্ট) ফরাসি লিগ ওয়ানের ম্যাচে প্যারিসিয়ানরা ৪-১ গোলে হারিয়েছে লা হাভরেকে। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-১ সমতা বিরাজ করছিল। তবে পরের ৬ মিনিটে ৩ গোল করে বড় জয় ছিনিয়ে নেয় প্যারিসের ক্লাবটি।

টানা ৭ মৌসুম প্যারিসে কাটানো এমবাপ্পে বিদায় নেওয়ায় বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছে পিএসজি। তবে শুরুটা জয় দিয়ে হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে তারা। ম্যাচের প্রথম গোলটিও করেছিল লুইস এনরিকের দল। তৃতীয় মিনিটে কাং-ইন লি গোল করে পিএসজিকে এগিয়ে দেন।

৪৮তম মিনিটে গোল শোধ করে লা হাভরে। গাতিয়ের লরিসের করা ওই গোলে ড্রয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল তারা। কিন্তু পিএসজির তিন বদলি খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি গোল করে দৃশ্যপট বদলে দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর