রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কূটনীতিকদের ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৪, ১৩:২৭

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে দুপুর পৌনে ১টার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ শুরু করেন তিনি।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।



নতুন সরকার গঠনের চার দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, উদ্দেশ্য, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর