রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সড়ক উপদেষ্টা

ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা নিজেরাও ভুক্তভোগী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৪, ১৫:৪৫

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এক অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন, তারা নিজেরাও ভুক্তভোগী। তার গাড়িচালকেরও এক লাইসেন্স নিতে সাতবার ছুটি নিতে হয়েছিল।


রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, আমরা নিজেরাও ভুক্তভোগী। আমার ড্রাইভার এক লাইসেন্স নিতে সাতবার ছুটি নেয়। এক লাইসেন্সের জন্য সাতবার কেন ছুটি নেবে? আমরা তো সাতদিন সার্ভিস দিই। আমার তো একটিমাত্র গাড়ি। আমার ওয়াইফ কোথায় যাবে, আমি কোথায় যাব? এর কারণ হলো, উনারা জনপ্রত্যাশা তো জানেন না, এতদিন জানতেন না।

উপস্থিত থাকা বিআরটিএ প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন, একজন লোকের আপনি একটি টেস্ট নিতে পারেন। না হলে তো সড়কে দুর্ঘটনা বাড়বে, এটি বৈধ। একদিন সাবমিশন আরেকদিন টেস্ট, আরেকদিন পাবেন- তিনদিনের বেশি আপনাকে সময় দেওয়া হবে না।

তখন বিআরটিএ প্রতিনিধি বলেন, আমাদের এখন সেবাগুলো বলা চলে প্রায় ৯৫ শতাংশ অনলাইনে... পাওয়া যায়।

জবাবে উপদেষ্টা বলেন, অনলাইন-অনলাইন এগুলো বলবেন না। আপনারাও (সাংবাদিক) একটু বলবেন। আমাদের সাহায্য করবেন এটি বলে, একটি ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে? কতবার যেতে হয়? আরেকটি অজুহাত শুরু হয়েছে.. অনলাইন, কম্পিউটার কিন্তু কিছুই নয়।

এ সময় বিআরটিএ প্রতিনিধি কথা বলতে চাইলে উপদেষ্টা তার উদ্দেশে বলেন, আপনি আমাকে কী বলবেন, আমার ড্রাইভারের তো সাত দিন...?

তখন বিআরটিএর প্রতিনিধি বলেন, এখন প্রত্যেক ড্রাইভারের কোনো সার্ভিসের জন্য আমাদের কাছে দুবার গেলেই হয়। ‌বেশির ভাগ ক্ষেত্রেই একবার। বিভিন্ন ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটছে। আমরা সিরিয়াসলি টেককেয়ার করছি।

তখন উপদেষ্টা বলেন, কয়টি লাইসেন্সের আবেদন পেয়েছেন এবং কয়টি দিয়েছেন এবং কত দিনের মধ্যে দিয়েছেন, সেই তথ্য আপনি সচিবকে দেবেন, আমরা দেখব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর