রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী খুন

ফরহাদুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৫:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের সুশান্ত সরকার (৩০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে ! নিহত সুশান্ত গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের অভিযোগ, গ্রামের আশিক নামের এক যুবক গতকাল রবিবার (১৮ আগস্ট) রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যান।

পরে আজ সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনা সূত্রে জানা যায়, সুশান্তের মা রূপালী সরকার জানান,'আমার ছেলে সুশান্ত একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক রবিবার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আজ সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আমার দুইমাস বয়সী নাতি ও ছেলের বউডারে লইয়া আমরা এখন কি করুম, কার কাছে এর বিচার চাইমু ? এই খুনের বিচার কি আমরা গরীব মানুষ পাইমু?

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নাসিরাবাদ নদীর পাড়ে সুশান্ত নামের এক ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রাথমিক সুরত হাল পরীক্ষা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর