রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে জাপান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১২:২৭

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়তা দিয়ে পাশে থাকার কথা জানান তিনি।


মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে জাপান শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন এবং ইন্ড্রাস্টিয়াল বেসকে (শিল্প ঘাঁটি) শক্তিশালী করার দিকেই মনোযোগ দেয়নি বরং সুশাসন ব্যবস্থার বর্ধিতকরণ, স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের ব্যবস্থার মতো অন্যান্য বিষয়েও ধারাবাহিকভাবে কাজ করেছে।

রাষ্ট্রদূত ইওয়ামা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিবেচনায় রেখে সহযোগিতা অব্যাহত রাখার জন্য জাপানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ইওয়ামা আরও বলেন, জাপান আশা প্রকাশ করে যে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে।

এ সময় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাপানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর