রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৭:৩০

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ২০২৪ সালে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কোরিয়া প্রজাতন্ত্র।

মঙ্গলবার ঢাকার কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মাধ্যমে চলতি বছর এই মানবিক সহায়তা দেওয়া হবে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে।
সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে পরিমাণে বড়।

কোরিয়া প্রজাতন্ত্র আশা করে, কোরিয়া প্রজাতন্ত্রের অর্থায়ন যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়ন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তায় অবদান রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর