রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘অনিশ্চিত’ রেখেই মধ্যপ্রাচ্য ছাড়লেন ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৭:২৬

মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা রেখে গেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দোহা থেকে ওয়াশিংটনে ফিরে এসে তার সফর শেষ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

দেশে ফেরার আগে দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্লিঙ্কেন বলেন, চুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে, এখন হামাসকে সেটি গ্রহণ করতে হবে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রোববার ইসরায়েল সফর করেন ব্লিঙ্কেন। এরপর তিনি মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন, যদিও হামাস সরাসরি আলোচনায় অংশ নেয়নি।

ব্লিঙ্কেন জানিয়েছেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা এখন সময়ের দাবি। চুক্তি কার্যকর হলে ইসরায়েল-হামাসের মধ্যে ১০ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা চলমান রাখার আশাবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে, সর্বশেষ প্রস্তাবে ইসরায়েলের দাবির প্রতিফলনই বেশি ঘটেছে বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে তারা অনিচ্ছুক বলে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, তা ‘বিভ্রান্তিকর’।

যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অন্যতম দাবি হলো গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার, যা ইসরায়েল অগ্রাহ্য করছে। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অস্পষ্ট।

৭ অক্টোবর থেকে গাজার ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯২ হাজার ৫৩৭ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর