রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

যুবসমাজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৭:২৯

ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ ও যুব সংগঠনগুলোকে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যে কোনো সংকট ও দুর্যোগে যুবসমাজ সেবার ব্রত নিয়ে ও সম্মিলিত অংশগ্রহণে কাজ করলে দুর্যোগ প্রতিরোধ করা যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক বার্তায় তিনি আহ্বান জানিয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সকল যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।

তিনি বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হব আশা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর