রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে শিশু হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৭:৫০

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর হুসাইন (১০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

এর আগে সন্ধ্যায় নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।


মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতকারীরা ১-৩ নম্বর আসামির নির্দেশে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে বিকেলে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে মারা যায়।

কোটাবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে খুন হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় এ পর্যন্ত পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর