রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ওয়াসার সাবেক এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৮:৩৩

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত ৬০ দিনের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

এদিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।


শুনানিতে তিনি বলেন, ‘এই আসামিসহ অন্যান্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট ও অবৈধ নিয়োগ প্রকল্পের নামে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।’
জানা গেছে, তাকসিম এ খান দেশত্যাগের চেষ্টা করছেন। এ অবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন এ প্রসিকিউটর। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।


জানা গেছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর