শনিবার, ৪ঠা জুলাই ২০২৬, ১৯শে আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিলেটে দুই দিন পর রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৭:৪০

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই দিন পর আবার রেল যোগাযোগ শুরু হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা এক্সপ্রেস রওনা হয়েছে। এটি সন্ধ্যা ৭টার দিকে সিলেট স্টেশনে পৌঁছার কথা রয়েছে। তবে চট্টগ্রাম রুটে এখনো রেল চলাচল বন্ধ আছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়ায় সিলেট-চট্টগ্রাম রুটে এখনো রেল যোগাযোগ বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি হলে এ রুটেও রেল যোগাযোগ আবার চালু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিভিন্ন স্থানে রেলওয়ে সেতু ও পথ ঝুঁকিতে ছিল। অনেক স্থানে রেলপথ পানিতে তলিয়ে গিয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়। আজ বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা এক্সপ্রেস রওনা হয়েছে। এটি সন্ধ্যা ৭টার দিকে সিলেট স্টেশনে পৌঁছার কথা রয়েছে।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হবে। এতে ৬৩০টি আসন আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর