রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জনকে সেনাবাহিনীর উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৭:৪০

খাগড়াছড়িতে অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থান ডুবে যায়। এতে যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় সড়কে যান চলাচলের উপযোগী করা হয়।


পরে সেখানে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে সেনাবাহিনী।
এর আগে বাঘাইহাট জোনের অধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এতে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

এ ছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট জোনের অধীন ডাবপাড়া এলাকায় ভূমিধসে সাজেক যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়।


এতে ২১ ও ২২ আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।
এ ছাড়া রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর