রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বন্যাদুর্গতদের সহায়তা

সারজিস আলমের হাতে ১০ লাখ টাকার চেক দিল ফায়ার সার্ভিস!

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৩:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নিকট চেকটি হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদত বরণকারী সকলের স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।


এরপর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটারগণ নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে।


আমরা বিগত সময়ে এই বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি। এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমন্বয়ক সারজিস আলম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও মাহিন সরকারসহ সহঃসমন্বয়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর