রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র কমতে পারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১১:০২

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে চলা বৃষ্টি আজ মঙ্গলবার (২৭ আগস্ট) কিছুটা কমে আসতে পারে। তবে দুই বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে শুক্রবার (৩০ আগস্ট) থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহারের দিকে চলে গেছে। তবে মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। আর এ কারণে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।

নাজমুল হক আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। আর রংপুর বাদে অন্য বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। তবে শুক্রবার থেকে পরের দুদিন বৃষ্টি বাড়তে পারে। এ জন্য বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা নিতে হবে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ভারী বৃষ্টি এবং উজানে ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা এখন বন্যাকবলিত। বন্যার শিকার জেলাগুলোর অর্ধকোটির বেশি মানুষ।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, আগামী ২১ দিন উজানের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম আছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ইতিমধ্যে আজ সকালে রাজধানীতে একপশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ রাজধানীতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর