রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ডিসি অফিস ঘেরাও করে ধর্ষকদের গ্রেপ্তার দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৭:২৮

রামগড় উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ও ঘেরাও করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নেয়।

পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর ধর্ষকদের গ্রেপ্তার ও ভিকটিমকে সহায়তায় আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ফিরে আসেন।

পরে শহরের চেঙ্গী স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ।

বক্তারা, প্রশাসনকে ধর্ষকদের গ্রেপ্তারে পাঁচ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে রাঙ্গামাটিতে পৃথক ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর