রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

হামাসের সুড়ঙ্গে থেকে এক জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১১:১৫

জিম্মি হওয়ার ১০ মাসের বেশি সময় পর দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে থেকে এক ইসরায়েলিকে উদ্ধার দেশটির সামরিক বাহিনী।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম কায়েদ ফারহান আলকাদি।

বয়স ৫২ বছর। গাজার সীমান্তবর্তী কিবুতজ এলাকায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানিয়েছেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়। এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

গাজায় যুদ্ধের শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক চারটি পৃথক অভিযানে জীবিত উদ্ধার হওয়া অষ্টম জিম্মি আলকাদি। তবে তিনিই প্রথম যিনি গাজার নীচে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার ওই এলাকায় একটি জটিল নকশার সুড়ঙ্গব্যবস্থার খোঁজ করছিলেন। তাদের ধারণা ছিল, সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন; সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে।

ইসরায়েলি সেনারা যখন আলকাদির সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন। পরে তাকে সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়।

আলকাদি সেনাদের জানিয়েছেন, সুড়ঙ্গে থাকায় প্রায় আট মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর