রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১৭:৫২

কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

 

সভা শেষে যমুনার গেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ কথা জানান।

অতীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখা গেছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না। বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

নিত্যপণ্যের দাম কমানো প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে যা যা করা দরকার সরকার সেই কাজগুলো শুরু করে দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর