রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গুরুদাসপুর থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

মোঃ নাঈম ইসলাম,গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৬:২৬

আজ (৩১আগষ্ট) শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাছ ধরা কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করা হয়েছে।

সেখানে উপস্থিত উপজেলা মৎস্য অফিসের একজন কর্মচারী হারুন আর রশিদ আমাদের জানান, চাঁচকৈড় বাজার ও চাঁচকৈড় সওদাগড়পাড়ার দুইটি গোডাউন থেকে প্রায় ১০ লক্ষ্য টাকার মাছ ধরার জাল উদ্ধার করা হয়েছে।

সেখানে কারেন্ট জাল ১৭৩ কেজি ও চায়না জাল ২০৩ কেজি ছিল বলে জানা যায়। এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে জানা গেছে রউফ সওদাগর ও মোহন সওদাগর এর সাথে জরিত, তারা উভয় চাঁচকৈড় সওদাগর পাড়ার বাসিন্দা। অভিযানের খবর পেয়ে এর সাথে জরিত জাল ব্যাবসায়িগন গা ঢাকা দিয়েছে। অভিযান চলাকালে সেখানে উপজেলা মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, উপজেলা ভূমি অফিসার মোঃ শরিফুল ইসলাম​, সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তিতে উদ্ধারকৃত জাল চাঁচকৈড় বাঁশহাট সংলগ্ন আত্রাই নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর