রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

১৬ ডিআইজিকে বদলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭

রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে ১৬ ডিআইজিকে।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

দলিকৃত কর্মকর্তারা হলেন-বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নিশারুল আরিফকে এন্টি টেরোরিজম ইউনিটে, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবি’র ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

অন্যদিকে এই প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মো. মনিরুল ইসলামকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে, এসবির আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে, এসবির ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবির মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায়, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে এন্টি টেরোরিজম ইউনিটে, মেট্রোরেলের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর