রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ইবি ডিন’স কমিটির মিটিং:

ক্লাস চালু-সহ ৪ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৩

দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে অনলাইন ক্লাস এবং পরিস্থিতি বিবেচনায় অফলাইন ক্লাসে ফেরা-সহ ৪টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রণালয় কর্তৃক ঘোষিত প্রজ্ঞাপনের ভিত্তিতে ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্ব আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সকল ডিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়টাও ওঠে আসে।

এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

ডিন’স মিটিংয়ে ডিন মহোদয়দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তসমূহ-

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

২. আগামী সপ্তাহ হতে অফলাইন ক্লাস এবং পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষামন্ত্রনালয় থেকে অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানানোর সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে।

৩. চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পর্যায়ে চলমান রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা হবে। এ ব্যাপারে কালকে থেকেই কার্যক্রম শুরু হবে।

৪. সিনিয়র শিক্ষক হিসেবে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর