রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চিকিৎসকদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা, আছেন হাসনাত-সারজিসও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সারা দেশের শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এরপর ঢামেকে হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

রবিবার বিকেল ৪টার দিকে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমও এতে অংশ নেন।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা শাটডাউন তুলে নেন। মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারও উজাড় করে দেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সমস্যা সমাধানে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকরা চার দফা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর