রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি মৎস্য খাত

মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক, চাঁদপুর

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪

উজানের তীব্র স্রোতে সৃষ্টি ভয়াবহ বন্যায় ভেসে গেছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। ফসলি জমি, বসতি ঘরের মতো ভেসে গেছে হাজার হাজার পুকুর। সম্পদের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাত। বন্যা আক্রান্ত এলাকায় সব পুকুরের মাছি ভেসে গেছে পানিতে।

এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুর জেলার আর্ট উপজেলার মধ্যে সদর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রায় বিশ হাজার পুকুর ও শতাধিক জিরের মাছ ভেসে গেছে বন্যার পানিতে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ উপজেলার প্রায় 3787.30 বিঘা (৯৫০ হেক্টর) মাছের প্রজেক্টে ও মাছের ঘের।

এ উপজেলা প্রায় আঠারো কোটি ত্রিশ লক্ষ টাকার মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। চাঁদপুরে বহু গের, পুকুরের মাছ বন্যার পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে বিভিন্ন খাল বিল ও পদ্মা মেঘনা নদীতে।

সেই মাছ উৎসাহের সাথে ধরছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন যাবত জাল ও ফাঁদ দিয়ে চলছে দেশীও বিভিন্ন প্রজাতির মাছ ধরার উৎসব। চাষের মাছ নেমে পড়ার পতিপথে বিভিন্ন স্থানে লোকজন মাছ ধরতে নেমেছেন। মাছ ধরার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিক্রিও হয়ে যাচ্ছে।

বিভিন্ন পাড়া মহল্লার মানুষ টাটকা সেই মাছ কিনে নিচ্ছেন। জানা গেছে কোটি টাকা ঋণ করে মাছ চাষ করেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার তাম্রশাষনের তৌফিক হাসান বন্যার পানিতে মাছের পুকুর তলিয়ে যাওয়ায় আশাহীন হয়েছেন এই মাছ চাষি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর