রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এল ‘ফরগেট মি নট’–এর ট্রেলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪

রবিউল আলম রবি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এর ট্রেলার মুক্তি পেয়েছে। সোমবার(২ সেপ্টেম্বর)  রাতে চরকির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করা হয়।


১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান অভিনীত চরিত্রের কিছু ঝলক।

 

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থটি আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।

পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, অন্যদিকে আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে, যার ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’

আসলে কী হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর