রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, ব্যাংকে টাকা শত কোটিরও বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া আরও ২০০ কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

তবে আসাদুজ্জামান খান ও তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। তাদের ব্যাংক হিসাবেই শত কোটি টাকার বেশি পাওয়া গেছে। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যেকোনো দিন কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযুক্ত ব্যক্তিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর