রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চলছে ঢামেকসহ সারাদেশে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০

অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ (৪ সেপ্টেম্বর) থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছে সারাদেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল সারা দেশেই।

খোঁজ নিয়ে জানা যায়, আজ (৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যালসহ ঢাকার সব মেডিক্যাল চলছে রুটিন নিয়মে। চলছে আউটডোর ও ইনডোর সেবা।

সকাল ৮টা থেকেই চালু হয়েছে আউটডোর সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

এর আগে, দুইদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চালু হয়েছিল ঢামেকের আউটডোর সেবা। সকাল ১০টা থেকে সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। তবে রোগীর চাপ কিছুটা কম।

আন্দোলনের সমন্বয়ক চিকিৎসকরা জানান, আজ সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের অন্যান্য হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পুরোদমে চালু করেছি। ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

তবে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিরাপত্তায় যথেষ্ট সদস্য উপস্থিত নেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর