রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ধর্ম উপদেষ্টা:

দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তী সরকার মানুষের পাশে থাকবে

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তী সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারাও মানুষের পাশে আছেন। আমরা লক্ষ্য করছি- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের পাশে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইনশাল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতালার সাহায্য চাইবো।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

পরে চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী এবং বসতঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর