রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

টাঙ্গাইলে নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিল। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সাঁতার কেটে অনেকেই পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছে।


টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই বাল্কহেডটি আমাদের হেফাজতে আছে। বাল্কহেডের চালক ও হেলপার আটক রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর