রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চট্টগ্রাম নগরীর ১৩ থানার ওসিকে একযোগে বদলি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬

চট্টগ্রাম নগরীর ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলার ১৭ জন পরিদর্শককেও বদলি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

সিএমপির ১৩ ওসির মধ্যে কোতোয়ালি থানার এস এম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার কায়সার হামিদকে নৌ পুলিশে, খুলশী থানার ওসি কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে ট্যুরিস্ট পুলিশ এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার ও ইপিজেড থানার মোহাম্মদ হোছাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে।


অন্যদিকে চট্টগ্রাম জেলায় কর্মরত মোট ১৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. কামরুজ্জামান, মীর মো. নুরুল হুদা ও চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআই, আবদুল্লাহ আল হারুন, কামাল উদ্দিন, কবির হোসেন ও ওবায়দুল ইসলামকে সিআইডি, জাহিদ হোসেন ও তোফায়েল আহমেদ ট্যুরিস্ট পুলিশ, মির্জা মোহাম্মদ হাসান, জসীম উদ্দিন, মো. আছহাব উদ্দিন, মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম সিআইডি এবং মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।

এদের মধ্যে ১২ জন চট্টগ্রামের ১২ থানায় ওসির দায়িত্বে ছিলেন। গত ২ সেপ্টেম্বর তাদের ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর