রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

টেলিটকের ‘জেন-জি’ প্যাকেজে উপদেষ্টা নাহিদের আগ্রহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

টেলিটক তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে তাতে আগ্রহের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

টেলিযোগাযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটর করার পাশাপাশি সক্ষমতার মধ্য থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট এ মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দেবে। টেলিটক তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর