রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভারতে জিততে পারবে না বাংলাদেশ, বলছেন সৌরভ গাঙ্গুলী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৪

সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতেই দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ দল। ফলে আসন্ন ভারত সফরে টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

প্রতিদিন দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সিরিজ নিয়ে কথা বলছেন।
সেই ধারাবাহিকতায় কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তবে তিনি বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশার আগুনে পানিই ঢেলে দিলেন যেন। তিনি মন্তব্য করেছেন, পাকিস্তানে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ভারতের মাটিতে পারবে না বাংলাদেশ। সাবেক এই বিসিসিআই প্রধানের মতে, পাকিস্তানে প্রতিভার খরা চলছে! যে কারণে বাংলাদেশ সেখান থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে।

তবে বাংলাদেশকে কিছুটা সমীহও করেছেন সৌরভ। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে আসায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে অনেক বেড়ে গেছে তা নিয়ে তার সন্দেহ নেই। ভারতে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘পাকিস্তানকে তাদের মাটিতে হারানো সহজ নয়। যে কারণে বাংলাদেশ খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারত ভিন্ন একটা দল। নিজেদের মাঠে হোক বা অন্য কোথাও, শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিতে তারা অসাধারণ দল। ’

বাংলাদেশের জন্য ভারতে জেতা যে কঠিন হবে, সে কথা মনে করিয়ে দিতে সৌরভ বলেন, ‘(ভারতে) বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ, পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে বাংলাদেশ দল। ’

বাংলাদেশে কাছে ধবলধোলাইয়ের শিকার হওয়া পাকিস্তান দল নিয়েও মন্তব্য করেছেন সৌরভ। তার মতে পাকিস্তান দলে এখন প্রতিভার অভাব। তিনি বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। ম্যাচ জিততে প্রত্যেক প্রজন্মেই প্রতিভাবান ক্রিকেটার দরকার। আমি তাদের অসম্মান করে বলছি না। পাকিস্তানের ক্রীড়াজগতের মানুষদের এদিকে নজর দেওয়া উচিত। অতীতে পাকিস্তান দলে অনেক বিখ্যাত ক্রিকেটার ছিলেন, এখনকার দলে সেটা দেখি না। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর