রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু ভিপি নুরুল হক নুর ছাড়াও বৈঠকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ,আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।


এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষের বিজয়ে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাসহ সরকারের স্থিতিশীলতার ওপর দিয়ে আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের অবস্থান জানতে চান। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে দুদেশের সম্পর্ক আরো জোরদার করার তাগিদ দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর