রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

নার্সিংয়ের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬

নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তাঁরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। এতে মহাখালীর আমতলী থেকে তেজগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিকেল ৪টার দিকে জানিয়েছেন, মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারির সামনের সড়কে শিক্ষার্থীরা নামার চেষ্টা করেছিল। তবে সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর শিক্ষার্থীরা আর সড়কে নামেননি। এখন তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান করছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীরা মাকসুরা নূরের পদত্যাগ ছাড়াও আরও ১৬টি দাবি সংবলিত একটি প্রচারপত্র বিতরণ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর