রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আইসিটি ক্যাডার পদ চেয়ে মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পাঠিয়েছে কুবি আইসিটি বিভাগ

হাসিন আরমান অয়ন,কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

আইসিটি ক্যাডারের পদ সৃজনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে।

১০ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) বিভাগটির পক্ষ থেকে বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি বলা হয়, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ নির্মাণে আইসিটি ক্যাডার গুরুত্বপূর্ণ নিয়ামক। বাংলাদেশের বেসরকারি খাতে তরুণরা অনেক বাঁধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্যাডার সার্ভিস সহ বিভিন্ন সরকারি চাকুরিতে তথ্য প্রযুক্তি প্রকৌশলীরা বৈষম্যের শিকার হচ্ছে। এবং এই বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু প্রকৌশল কোম্পানিতে কর্মরত আছে। দেশে অনেক শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশের সুযোগ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাই এই মেধা পাঁচার রোধে আইসিটি ক্যাডার যুক্ত করা উচিত।

এ বিষয়ে কুবি আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, 'আমাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বরাবর বৈষম্যের শিকার হয়ে আসছে। তারা বিশ্বের বিভিন্ন বড় কোম্পানি যেমন- গুগল, মাইক্রোসফটে কর্মরত আছে কিন্তু দেশে তারা মেধা বিকাশ করতে পারছে না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে এখন সজাগ হয়ে আন্দোলন করছে তাই আমরাও কয়েকজন শিক্ষক মিলে আলোচনা করে স্মারকলিপি প্রদান করি। আইসিটি ক্যাডার কত জরুরি তা আমরা কলেজগুলোর আইসিটি পড়ানো দেখে বুঝতে পারি। আসলে এখন দেশের উন্নয়নের স্বার্থে আইসিটি ক্যাডার যুক্ত করা উচিত। প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে উঠেছে এখন তার সাথে পাল্লা দিতে বাংলাদেশেরও উচিত এ বিষয়ের দিকে নজর দেওয়া। আমরা আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে আছি সবসময়। '


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর