রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ১০০ থেকে কমে ৩০ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমানো হয়েছে। জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা। ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ কর ছিল ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি এক হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি দেড় হাজার টাকা দিতে হবে।

বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

এছাড়া, উদ্যানে প্রাতভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল ৬:৩০ টা থেকে ৯:৩০ টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

গত ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানো হলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর