রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিল সেনাবাহিনী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার বকুলতলা গ্রামে সদর উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় ধানের চারা বিতরণ করেন সেনাবাহিনীর ১৭ ফিল্ড আর্টিলারি সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মেজর জিয়া উদ্দিন আহমদ, ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ২১ দিনে জেলার ৯০ ভাগ প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ১৮ হাজার বসতঘর। দেখা দিয়েছে ওয়াপদা ও রহমতখালী খালের ভাঙন, কৃষিখাতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।

লক্ষ্মীপুরে চলমান বন্যায় ১ লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষকের ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধান, আমনের বীজতলা ও রোপা আমনের ক্ষেত। এছাড়া শরৎকালীন শাকসবজি, ফলগাছসহ কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর