রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও সচল আশুলিয়া শিল্পাঞ্চল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১

ছুটির দিনেও সাভারের আশুলিয়ায় ১৪০০ কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে একটি কারখানার শ্রমিকরা আজ সোমবারও কর্মবিরতি পালন করছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।


সোমবার সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে টানা কয়েকদিন আশুলিয়ায় কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এক হাজার ৮৩৬টি কারখানার মধ্যে এক হাজার ৪০০ কারখানায় শ্রমিকরা আজ ছুটির দিনেও কাজ করছেন। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে এসেও কারখানা কর্তৃপক্ষের লোকজন না আসায় তারা কর্মবিরতি পালন করছেন।


তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
দাবি আদায়ে আশুলিয়ায় টানা ১৫ ‍দিনের বেশি সময় ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সেখানকার পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর