সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫

রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। খানিকটা এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে।

তবে ১১ বলে ১৩ রান করে ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার সিংহাসনে বসেন তিনি। টপকে যান তামিম ইকবালকে।
তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৪ ম্যাচে ৫১৪ ইনিংস খেলে ১৫ হাজার ২০৫ রান করেছেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যেতে কেবল ৩ রান প্রয়োজন ছিল তার। ৩১তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে শীর্ষে উঠে যান তিনি।

চেন্নাই টেস্টে ধারাভাষ্য দেওয়া তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংস খেলে ১৫ হাজার ১৯২ রান করেছেন। ১৪ হাজার ৭০০* রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান। ১০ হাজার ৬৯৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ চার ও ৭ হাজার ১৮৩ রান তুলে পাঁচে লিটন দাস।

*এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছিলেন সাকিব


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর