সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬

জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে চরফ্যাসন থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আছলামপুর ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চঘাট প্রশান্তি পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে স্থানীয় এক রিক্সাচালক আছলামপুর ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চঘাটের প্রশান্তি পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর এক অজ্ঞাত যুবতীর মরদেহ দেখতে পায়। এসময় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, ওই যুবতীর মরদেহ স্রোতে ভেসে আসতে পারে। তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ২০ বছর হতে পারে। অজ্ঞাত যুবতীর মরদেহ অক্ষত রয়েছে। মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর