সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইন (২২) সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শোক বার্তার মাধ্যমে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো: সাহেদ হাসান বিষয়টা নিশ্চিত করেন।

শোক বার্তায় জানান, নবনিযুক্ত উপাচার্য আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইন এর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কুষ্টিয়া সদর হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি নিহত শিক্ষার্থীর পিতাকে সান্ত্বনা দেন। পরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি এ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন-সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

জানা যায়, বুধবার ক্যাম্পাস শেষে বাসায় ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে আলাউদ্দীন নগর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মনির হোসাইন। স্থানীয়রা তাকে দ্রত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির ঝাউতলা এলাকায়। তার বাবার নাম বিল্লাল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনির হোসাইন ছিল সবার বড়। মনির হোসাইন এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর